অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলকে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল

কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গ্রুপ A তি-২০ নারী বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কা জয়ের পর শ্রীলঙ্কার খেলোয়াড়রা বাংলাদেশের খেলোয়াড়দের সাথে করমর্দন করছেন।, ১২ ফেব্রুয়ারি, ২০২৩। (ছবি মার্কো লঙ্গারি/এএফপি)

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার (১১ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা নারী দল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল। ব্যাটিংয়ে নেমে ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে আটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের শামীমা সুলতানা সর্বোচ্চ ১৮, রুবিয়া হায়দার ১৬ ও সোবহানা মোস্তারি ১৮ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারী, ইনোকা রাণাবীরা ও কাভিশা দিলহারি।

জবাবে শ্রীলঙ্কার নারী দলের অধিনায়ক চামারি আথাপাথু ২৭ বলে ৬টি চার ও ১টি ছক্কাসহ ৩৩ রান করেন।

হার্শিথা সামারাবিক্রমা ৪২ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। কাভিশা দিলহারি ১৮ বলে ২০ রান করেন। শ্রীলঙ্কা নারী দল ১৮ দশমিক ৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

শুক্রবার (১২ মে) একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজের শিরোপা তুলে নেবে।

XS
SM
MD
LG