অ্যাকসেসিবিলিটি লিংক

স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার পর: শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যে চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখা'র কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেয়া হবে। সোমবার (১৫ মে) রাজধানী ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা আগাম ২৩ মে শেষ হবে। এরপর ১৪ ও ১৫ মে’র স্থগিত পরীক্ষাগুলো নেয়া হবে।”

ঘূর্ণিঝড় মোখার কারণে রবিবার (১৪ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, যশোর শিক্ষাবোর্ড ও বরিশাল শিক্ষাবোর্ড; বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে, দেশের সব শিক্ষাবোর্ডের সোমবারের পরীক্ষাও স্থগিত করা হয়।

নতুন শিক্ষাক্রমের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, দক্ষ ও স্মার্ট জাতি গঠনে কর্তৃপক্ষ নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।

XS
SM
MD
LG