অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএনইএসসিএপি’র অধিবেশন: চার দফা সুপারিশ বাংলাদেশের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় (ইউএনইএসসিএপি) অধিবেশনে, চার দফা সুপারিশ করেছে বাংলাদেশ। সোমবার (১৫ মে) এক ভিডিও বার্তায় সুপারিশগুলো তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শেখ হাসিনা, আঞ্চলিক অংশীদারিত্ব ও সহযোগিতা, জলবায়ু অর্থায়ন এবং জ্ঞান ও প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোতে হস্তান্তরের ওপর আলোকপাত করেন। টেকসই উন্নয়নের জন্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে, সোমবার ইউএনইএসসিএপি-এর ৭৯তম অধিবেশন শুরু হয়।

এই অঞ্চলে এবং এর বাইরে, জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নীতি এবং এর বিকল্প ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে, এই অধিবেশন সমগ্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরকারের নেতা এবং অন্য মূল স্টেকহোল্ডারদের একত্রিত করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ধারণ করা ভিডিও বার্তা, লিডারস সেগমেন্টে উপস্থাপন করা হয়। শেখ হাসিনা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপজ্জনক হুমকির বিরুদ্ধে লড়াই করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বিশ্বকে একটি নিরাপদ ও ভালো জায়গা করে গড়ে তুলতে, আঞ্চলিক অংশীদারিত্ব সুসংহত করার আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু-সংরক্ষিত উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, কেবল তাদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নয়, জাতিসংঘের সামনে জমা দেয়া তাদের জাতীয়ভাবে-নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন।

এই বিষয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নীল দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীলতা বৃদ্দির জন্য জ্ঞান ভাগ করে নেয়া, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবন-চালিত বাণিজ্য ও বিনিয়োগ-সহ 'আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার' ওপর জোর দেন।

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো প্রশমিত করতে, উন্নয়নশীল দেশগুলোতে বাণিজ্য সুবিধার ব্যবস্থা, ডিজিটাল বাণিজ্য এবং আইটি-সক্ষম পরিষেবাগুলোর প্রাপ্যতার উপর জোর দেন শেখ হাসিনা। তিনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডকে উন্নীত করার জন্য পরামর্শ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ এ জন্য উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত, বিশেষ করে বিদ্যমান অংশীদারিত্বকে ত্বরান্বিত করা এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অনলাইনে এবং ব্যক্তিগতভাবে কমিশন অধিবেশনে অংশগ্রহণ করছে।

XS
SM
MD
LG