বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ মে। মঙ্গলবার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রজ্ঞাপন অনুসারে, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের অধীনে ১৪ মে’র স্থগিত পরীক্ষা ২৭মে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড-সহ আটটি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ মে’র স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮মে।
এর আগে, সোমবার (১৫ মে) শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন যে ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে।