অ্যাকসেসিবিলিটি লিংক

বরিশাল সিটি নির্বাচন: বিধি লঙ্ঘন করায় ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন

বাংলাদেশের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে কয়েক দফায় এই জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের মধ্যে ছিলেন; এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মঈন উদ্দিন। তবে অর্থদণ্ডে দণ্ডিত কাউন্সিলরদের নাম তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে দণ্ডিতদের মধ্যে ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে পাঁচ হাজার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিদ খান আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরো তিন প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন জানান, “আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।”

XS
SM
MD
LG