অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে সর্বসাম্প্রতিকঃ জেলেন্সকি জাপানে জি-সেভেন নেতাদের সাথে যোগ দেবেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভিডিও লিংকের মাধ্যমে আইসল্যান্ডের রেইকজাভিক-এ কাউন্সিল অফ ইউরোপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন। ১৬ মে, ২০২৩।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভিডিও লিংকের মাধ্যমে আইসল্যান্ডের রেইকজাভিক-এ কাউন্সিল অফ ইউরোপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন। ১৬ মে, ২০২৩।

নতুন অগ্রগতিঃ

  • ইউক্রেনের প্রধানমন্ত্রী দমিত্রো কুলেবা চীনের রাষ্ট্রদূত লি হুইয়ের সাথে আলোচনায় “রুশ আগ্রাসন বন্ধ করার উপায়” নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ইউক্রেন।

  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার গোলাগুলিতে খেরসনে ৫ বছর বয়সী এক বালক নিহত হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে জাপানের হিরোশিমায় গ্রুপ অফ সেভেনের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে যোগ দিতে প্রস্তুত।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার এক বছরের বেশি সময় পরে জি-সেভেন বৈঠক কিয়েভের প্রতিরক্ষা সমর্থন এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির ওপর আলোকপাত করবে। সালিভান বলেন, শীর্ষ সম্মেলনে নিষেধাজ্ঞার বাস্তবায়ন ও প্রয়োগ, অবৈধ নেটওয়ার্ক বন্ধ করা এবং ফাঁকফোকর বন্ধ করার বিষয়ে আলোকপাত করা হবে।

ক্ষেপণাস্ত্র হামলা

বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা রাজধানী কিয়েভ এবং দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন।

ওডেসা সামরিক প্রশাসনের একজন মুখপাত্র সেরহি ব্রাচুক টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপতিত করেছে, তবে একটি ক্ষেপণাস্ত্র একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে, এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছে।

কিয়েভে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলের দিকে আসা সব রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করেছে। পপকো বলেন, ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে কিয়েভের আশেপাশের বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে গেছে।

শস্য চুক্তি

বুধবার রাশিয়া এবং ইউক্রেন ১৮ জুলাই পর্যন্ত তাদের চুক্তির মেয়াদ দুই মাস বৃদ্ধিতে সম্মত হয়েছে। চুক্তিটির অধীনে বিশ্ব খাদ্য ঘাটতি কমাতে রাশিয়া নিয়ন্ত্রিত ব্ল্যাক সি-র মাধ্যমে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্যের চালান বৈশ্বিক বাজারে পাঠানোর অনুমতি দেয়া হয়েছে।

ভয়েস অফ আমেরিকার প্যাটসি উইদাকুসওয়ারা এবং মাইখাইলো কোমাদভস্কি হিরোশিমা থেকে এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।

This item is part of
XS
SM
MD
LG