অ্যাকসেসিবিলিটি লিংক

সার্ক চেম্বারের সভাপতি হচ্ছেন এফবিসিসিআই সভাপতি

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর এপেক্স ট্রেড বডি, সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। সোমবার (২২ মে) এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের সভাপতি হিসেবে তিনি ২০২৩-২০২৪ মেয়াদে দায়িত্ব পালন করবেন বলে জানায় এফবিসিসিআই। খুব শিগগিরই রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে মো. জসিম উদ্দিনের কাছে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব হস্তান্তর করবেন সংগঠনটির বর্তমান সভাপতি, পাকিস্তানের ব্যবসায়ী নেতা ইফতিখার আলি মালিক।

এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেয়ার আগে মো. জসিম উদ্দিন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১০-২০১২ মেয়াদে তিনি এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি নির্বাচিত হন। আর, ২০০৮-২০১০ মেয়াদে এই সংগঠনের পরিচালকের দায়িত্ব পালন করেন।

XS
SM
MD
LG