অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রথমবারের মতো দেয়া হচ্ছে জাতীয় চা পুরস্কার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন যে দেশের চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে।সোমবার (২২ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

আটটি ক্যাটাগরিতে সাতটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান তিনি। বলেন, চা শিল্পের অগ্রযাত্রাকে আরো বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে, জাতীয় চা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে, সেগুলো হলো; একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, বৈচিত্রময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি এবং শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)।

XS
SM
MD
LG