অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম থেকে মদিনায় গেলো প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে।মঙ্গলবার (২৩ মে) ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান তিনি।

গত বছর, চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট পরিচালনা করেছিলো বিমান। এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ছয়টি যাবে মদিনায়। বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, “চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।”

চলতি বছর বাংলাদেশের হজযাত্রী সংখ্যা এক লাখ ২২ হাজার ২১১ জন। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিলো পাঁচ হাজার; এবার এ সংক্য াসংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।

XS
SM
MD
LG