অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় পুলিশ বিক্ষোভরত কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গার মামলা দায়ের করেছে

ভারতীয় কুস্তিগীর সঙ্গীতা ফোগাট এবং ভিনেশ ফোগাটকে নয়াদিল্লিতে কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ আটক করেছে। ২৮মে, ২০২৩।
ভারতীয় কুস্তিগীর সঙ্গীতা ফোগাট এবং ভিনেশ ফোগাটকে নয়াদিল্লিতে কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ আটক করেছে। ২৮মে, ২০২৩।

দিল্লি পুলিশ ভারতের কিছু শীর্ষস্থানীয় নারী এবং পুরুষ কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ দায়ের করেছে। তারা একাধিক ভারতীয় নারী কুস্তিগীরকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন শীর্ষ ভারতীয় কুস্তি কর্মকর্তার বিরুদ্ধে “প্রত্যয়ী আইনি পদক্ষেপ” এর দাবিতে একটি বিক্ষোভে অংশ নিয়েছিল।

রবিবার কুস্তিগীররা যখন ভারতের নতুন সংসদ ভবনের দিকে অগ্রসর হচ্ছিল তখন পুলিশ তাদের বিক্ষোভকে বাধাগ্রস্ত করে। প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেন।

ভারতের রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবিতে অলিম্পিক এবং অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের পদকপ্রাপ্ত কুস্তিগীররা ২৩ এপ্রিল থেকে দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন। তারা একজন নাবালিকাসহ বেশ কয়েকজন নারী কুস্তিগীরকে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

ব্রজ ভূষণ সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য এবং দলের একজন ক্ষমতাশালী ব্যক্তি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু গ্রেপ্তার করেনি। তিনি জোর দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা। তিনি এগুলোকে তাকে সংসদ থেকে অপসারণের একটি “ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন।

পুলিশ মিছিল থামাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ মিছিলটি সংসদ ভবনে পৌঁছানোর আগেই থামাতে সক্ষম হয় এবং কুস্তিগীর ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকসহ অন্যদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কুস্তিগীরদেরকে আইনশৃঙ্খলা লঙ্ঘন করার এবং নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় মিছিলের আয়োজন করে “জাতীয় মর্যাদা হানির” হুমকি দেয়ার অভিযোগে আটক করেছে।

This item is part of
XS
SM
MD
LG