অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক
ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) সকালে শোকবার্তায় শেখ হাসিনা শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শোকবার্তায় শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

This item is part of
XS
SM
MD
LG