অ্যাকসেসিবিলিটি লিংক

শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এফবিসিসিআই’র আহবান

এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলন
এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলন
শিল্প প্রতিষ্ঠানে পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (৪ জুন) রাজধানীতে,এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
আর্থিক বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। একই সঙ্গে, নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, “সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করতে, শিল্প উৎপাদন সচল রাখতে হবে। সুতরাং, সাশ্রয়ী মূল্যের এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই।” বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে, আর্থিক সম্পদ বরাদ্দের ক্ষেত্রে সরকারকে আরও কৌশলী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেটে, ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। এফবিসিসিআই সভাপতি জসিম বলেন, “এই ঋণ নেয়ার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে।”

এমন পরিস্থিতিতে, ব্যাংকিং খাতের পরিবর্তে তহবিলের ব্যয় বিবেচনা করে সম্ভাব্য সর্বনিম্ন সুদে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই।

XS
SM
MD
LG