অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সৈন্যরা ডনেটস্কে একটি গ্রাম পুনরুদ্ধার করেছে, বলছেন কর্মকর্তারা

২০২৩ সালের ১১ জুন প্রকাশিত একটি ভিডিও থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের সৈন্যরা ডনেটস্কের ব্লাহোদান্তে ইউক্রেনের একটি স্থাপনায় পতাকা স্থাপন করেছে।
২০২৩ সালের ১১ জুন প্রকাশিত একটি ভিডিও থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের সৈন্যরা ডনেটস্কের ব্লাহোদান্তে ইউক্রেনের একটি স্থাপনায় পতাকা স্থাপন করেছে।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, কাখোভকা বাঁধ ধ্বংসের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধিরা খেরসন অঞ্চল পরিদর্শন করেছেন।

সোমবার ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, দেশটির সেনারা রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে একটি পালটা আক্রমণ পরিচালনা করে ডনেটস্ক অঞ্চলের একটি গ্রাম স্টোরোজভের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

নেটো মহড়া

জার্মানিতে নেটো ২৫টি দেশের ২৫০টি বিমান নিয়ে তার ইতিহাসে সবচেয়ে বড় বিমান স্থাপনার মহড়া শুরু করছে।

নেটো যে একটি প্রতিরক্ষামূলক জোট তার ওপর জোর দিয়ে গেরহার্টজ বলেন, মহড়া ২৩ জুন পর্যন্ত চলবে এবং এতে রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহলের দিকে কোনো বিমান পাঠাবে না। ছিটমহলটির সাথে পোল্যান্ড এবং লিথুনিয়ার সীমান্ত রয়েছে।

নেটোর সদস্যদের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাপান এবং সুইডেন। সুইডেন নেটোতে যোগদানের জন্য আবেদন করেছে এবং দুই নেটো সদস্য বাদে সকলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।

কাখোভকা বাঁধ

রবিবার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত সপ্তাহে দক্ষিণ ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংসের পরে প্লাবিত এলাকা থেকে পালিয়ে আসা বেসামরিক নাগরিকদেরকে সরিয়ে নেয়ার রুটে রাশিয়ার হামলার নিন্দা করেছেন।

বাঁধ ভেঙে যাওয়ায় জাপোরেঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শীতল রাখার জন্য জলের মাত্রা কমে যাওয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলেছে, পানির বর্তমান স্তর যাচাই করতে প্ল্যান্টের আশেপাশের এলাকায় প্রবেশ করতে হবে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি এক বিবৃতিতে বলেছেন, তিনি আশা করেন আইএইএ বিশেষজ্ঞরা শীঘ্রই উক্ত স্থাপনা পরিদর্শনে যেতে সক্ষম হবেন। তার এই সপ্তাহে প্ল্যান্ট দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG