অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন  নিহত

১৫ জুন কানাডার উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে একটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত  হয়। উদ্ধার কর্মীদের তোলা ছবিতে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
১৫ জুন কানাডার উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে একটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়। উদ্ধার কর্মীদের তোলা ছবিতে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

কানাডার কর্মকর্তারাজানিয়েছেন, বৃহস্পতিবার বয়স্ক নাগরিকদের কানাডার ম্যানিটোবা প্রদেশের একটি ক্যাসিনোতে নিয়ে যাওয়ার সময় তাদের ছোট বাসের সঙ্গে একটি ছোট ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রব হিল জানিয়েছেন,বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসেরখবরে বলা হয়েছে, ঐ দুই গাড়ির চালকরা দুর্ঘটনায় বেঁচে গেছেন তবে তারা হাসপাতালে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG