অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

উখিয়ায় কুতুপালং ক্যাম্পের একটি বাজার এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে জড়ো হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। ১৫ মে, ২০২৩। (ফাইল ছবি)
উখিয়ায় কুতুপালং ক্যাম্পের একটি বাজার এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে জড়ো হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। ১৫ মে, ২০২৩। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় গুলিতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা নাগরিক। শনিবার (১৭ জুন) রাত ৯টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নূর হোসেন ওরফে ভুট্টো এই ক্যাম্পের মাঝি (নেতা) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “ সশস্ত্র গোষ্ঠী আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ১০ থেকে ২০ জন একটি দল ঘরে ঢুকে ভুট্টোকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG