অ্যাকসেসিবিলিটি লিংক

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব। ১৯ জুন, ২০২৩।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব। ১৯ জুন, ২০২৩।

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। সোমবার (১৯ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তিনি এ কথা বলেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে,সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্থ করেন।

সাক্ষাতের পর, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ।

নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে, ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, দায়িত্ব নেয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সকল নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন। তিনি রাষ্ট্রপতিকে জানান যে কিছু কারিগরি ত্রুটি থাকলেও, নির্বাচনে সফলভাবে ইভিএম ব্যবহার করা যাচ্ছে। এছাড়া, নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে, রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

This item is part of
XS
SM
MD
LG