অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

উখিয়ায় ঘূর্ণিঝড় মোচা ভূমিধসের একদিন পর কুতুপালং ক্যাম্পের একটি বাজার এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে জড়ো হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। ১৫ মে, ২০২৩। (ফাইল ছবি)
উখিয়ায় ঘূর্ণিঝড় মোচা ভূমিধসের একদিন পর কুতুপালং ক্যাম্পের একটি বাজার এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে জড়ো হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। ১৫ মে, ২০২৩। (ফাইল ছবি)

বাংলাদেশর কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে, দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন (১৮) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলি হয়।”

তিনি বলেন, “গোলাগুলিতে উভয় পক্ষ ২০/২৫ রাউন্ড গুলি চালিয়েছে। এ ঘটনায় আরএসও সদস্য ইমান হোসেন গুলিবিদ্ধ হয়। রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন “

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “সুরতহাল প্রতিবেদন করা হয়েছে; ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG