অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক রব্বানী হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। (ফাইল ফটো)।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। (ফাইল ফটো)।

বাংলাদেশের জামালপুর জেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সোমবার (১৯ জুন) সাময়িক বরখাস্ত করেছে সরকারের স্থানীয় সরকার বিভাগ।

এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার কারণে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না, মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার স্বাক্ষর করেন। উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করা হয়। বাবুকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

This item is part of
XS
SM
MD
LG