অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডার স্কুলে নৃশংস হামলায় নিহতদের সমাধিস্থ করা হচ্ছে

উগাণ্ডার নেবুগান্দোতে ফ্লোরেন্স মাসিকার কফিন সমাধিস্থ করার সময় আত্মীয়-পরিজনরা শোকে ভেঙে পড়েন। ১৮ জুন, ২০২৩। .
উগাণ্ডার নেবুগান্দোতে ফ্লোরেন্স মাসিকার কফিন সমাধিস্থ করার সময় আত্মীয়-পরিজনরা শোকে ভেঙে পড়েন। ১৮ জুন, ২০২৩। .

স্কুলে নৃশংস হামলায় নিহতদের রবিবার সমাধিস্থ করতে শুরু করেছে উগাণ্ডা।

সন্দেহ করা হচ্ছে, আততায়ীরা জঙ্গি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের লোকজন। এদের সঙ্গে সম্পর্ক রয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠীর।

উগাণ্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি এক বিবৃতিতে বলেন, তাদের হামলা “অপরাধমূলক, মরিয়া, সন্ত্রাসী ও নিরর্থক।”

নিহতদের অধিকাংশই লুবিরিহা সেকেণ্ডারি স্কুলের পড়ুয়া। এই স্কুল উগাণ্ডার কঙ্গো সীমান্তের কাছে। ৪২ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ৮ জন, তবে এদের মধ্যে একজন মারা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস, অন্তত ৬ জন পড়ুয়াকে অপহরণ করে কঙ্গোতে নিয়ে গেছে জঙ্গিরা।

স্কুলে এই হামলার পর পাশ্বর্বর্তী এলাকার বেশ কিছু গ্রামবাসী তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG