অ্যাকসেসিবিলিটি লিংক

পরমাণু কর্মসূচীতে যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করছেন। ১৮ জুন, ২০২৩।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করছেন। ১৮ জুন, ২০২৩।

রবিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনাকৃত যেকোনো অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করেন।

ইসরাইলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর নেতানিয়াহু বক্তব্য রাখেন যে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সমঝোতা হয়েছে। এর অধীনে কিছু নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা আটকে রাখতে চাইবে। প্রতিবেদনগুলো নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি, এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই ধরনের কোনো চুক্তি অস্বীকার করেছে।

নেতানিয়াহু বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, “সবচেয়ে সীমিত বোঝাপড়া, আমাদের দৃষ্টিতে যাকে ‘ক্ষুদ্র চুক্তি’ বলা হয়- তা লক্ষ্য পূরণ করে না এবং আমরা তার বিরোধী।

ইসরাইলের সংবাদ সাইট ওয়ালা গত সপ্তাহে জানিয়েছে, বোঝাপড়ার অধীনে ইরান নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশে সীমিত করবে। সাইটটি আরও বলেছে, পক্ষগুলো পারস্পরিক বন্দী মুক্তি নিয়ে আলোচনা করছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সপ্তাহে বলেছেন যে, এমন “কোনো চুক্তি নেই।” তিনি আরও বলেন, প্রতিবেদনগুলো অসত্য।

ইরান বলেছে, তার কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে।

ইসরাইলের ধ্বংসের আহ্বান এবং সমগ্র অঞ্চল জুড়ে ইসরাইল-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইসরাইল পারমাণবিক ইরানকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে।

ইসরাইল বলেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে তারা সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাদ দিচ্ছে না।

This item is part of
XS
SM
MD
LG