অ্যাকসেসিবিলিটি লিংক

চলতি অর্থবছরে ১০ লাখ ৭৪ হাজার কর্মী বিদেশ গেছেন: ইমরান আহমদ

চলতি অর্থবছরের (২০২২-২০২৩) জুন পর্যন্ত, বাংলাদেশ থেকে ১০ লাখ ৭৪ হাজার শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।
চলতি অর্থবছরের (২০২২-২০২৩) জুন পর্যন্ত, বাংলাদেশ থেকে ১০ লাখ ৭৪ হাজার শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।

চলতি অর্থবছরের (২০২২-২০২৩) জুন পর্যন্ত, বাংলাদেশ থেকে ১০ লাখ ৭৪ হাজার শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন। এই সংখ্যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সোমবার (২৬ জুন) সংসদে এ কথা জানান।

ইমরান আহমদ মন্ত্রী বলেন, “গত অর্থবছরের একই সময়ে (২০২১-২২) মোট ৯ লাখ ৭ হাজার কর্মী বিদেশে গেছেন।” এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, “জনশক্তি রপ্তানির জন্য নতুন দেশের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।”

এ বিষয়ে; লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে; সংসদকে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

This item is part of
XS
SM
MD
LG