অ্যাকসেসিবিলিটি লিংক

আপনি আর্জেন্টিনার জন্য গৌরব বয়ে এনেছেন: এমিলিয়ানো মার্টিনেজকে শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩ জুলাই, ২০২৩।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩ জুলাই, ২০২৩।

গত ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সোমবার (৩ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আর্জেন্টিনার এই ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ ট্রফি অর্জনে এমিলিয়ানো মার্টিনেজ বিশেষ অবদান রেখেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, “আপনি সেই ব্যক্তি, যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।”

সাক্ষাৎ শেষে এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল; আর, বাংলাদেশিরা এর প্রতি অনুরাগী।” শেখ হাসিনা বলেন, “আমার বাবা ও দাদা ফুটবল খেলতেন।”

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ফুটবল ও অন্যান্য খেলার উন্নয়নে তার সরকার বাংলাদেশের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের বিশাল ফ্যানবেস সম্পর্কে জানার পর অভিভূত হন। তিনি বলেন, “আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি আবেগের কথা জেনে আনন্দিত।”

This item is part of
XS
SM
MD
LG