অ্যাকসেসিবিলিটি লিংক

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সৌদি আরবের বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন শেষে, সোমবার (৩ জুলাই) স্বদেশে ফিরেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার ভোরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতি-কে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি আরবে অবস্থানকালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতিকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহাইব আল শেহলি, মদিনার রয়্যাল প্রটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান। হজ পালনের জন্য গত ২৩ জুন তিনি সৌদি আরব যান।

This item is part of
XS
SM
MD
LG