অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেইন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। (ফাইল ছবি)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩ জুলাই) তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

খন্দকার মারুফ জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর, তার বাবার ব্রেইন টিউমার শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, “আমরা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। চিকিৎসকরা বলেছেন যে তার মস্তিষ্কের বাইরে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমা শনাক্ত করা হয়েছে। বয়সের কথা বিবেচনা করে, চিকিৎসকরা আপ-ফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।”

৭৬ বছর বয়সী সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান। গত ১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা নেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে।

This item is part of
XS
SM
MD
LG