অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

২৮ অক্টোবর, ২০২২-এ তোলা এবং বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দ্বারা প্রকাশিত এই ফটোগ্রাফটিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি পুলিশি অভিযান দেখানো হয়েছে। (ফাইল ছবি)
২৮ অক্টোবর, ২০২২-এ তোলা এবং বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দ্বারা প্রকাশিত এই ফটোগ্রাফটিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি পুলিশি অভিযান দেখানো হয়েছে। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে, আরসা সশস্ত্র গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন আরসার সদস্য হুসেন মাঝি। সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। হুসেন মাঝি আরসার অন্যতম কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন-১৪) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, “ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা; এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে।"

তিনি জানান, “গোলাগুলির পর, এলাকা তল্লাশিকালে শীর্ষ আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বেশকিছু অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও সিমকার্ড জব্দ করা হয়।” নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলায় অভিযুক্ত বলেও জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG