অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রধান স্কাউট হিসেবে শপথ নিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ১৬ জুলাই, ২০২৩।
প্রধান স্কাউট হিসেবে শপথ নিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ১৬ জুলাই, ২০২৩।

বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রবিবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এবং স্কাউট ব্যাজ পরিয়ে দেন।

এছাড়া, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাতন্ত্র্যসূচক স্কাউট স্কার্ফ পড়িয়ে দেন বাংলাদেশ স্কাউটস সভাপতি মো. আবুল কালাম আজাদ। পরে, বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন-কে অবহিত করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং স্কাউটস নেতারা উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG