অ্যাকসেসিবিলিটি লিংক

যৌন নিপীড়ন মামলায় অভিনেতা কেভিন স্পেসির সাক্ষ্য সমর্থন করেন এলটন জন

লন্ডনে অভিনেতা কেভিন স্পেসি (ডানে) মধ্যহ্নভোজের বিরতির পরে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে পৌঁছেন। ১৪ জুলাই, ২০২৩। ফাইল ছবি।
লন্ডনে অভিনেতা কেভিন স্পেসি (ডানে) মধ্যহ্নভোজের বিরতির পরে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে পৌঁছেন। ১৪ জুলাই, ২০২৩। ফাইল ছবি।

এলটন জন সোমবার কেভিন স্পেসির বিরুদ্ধে আনা যৌন নিপীড়ন মামলায় বিবাদীর পক্ষে সংক্ষিপ্ত সাক্ষ্য দিয়েছেন। অভিনেতার আইনজীবী এমন এক ব্যক্তিকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন, যিনি দাবি করছেন যে তিনি এলটন জনের নিমন্ত্রণ অনুষ্ঠানের পথে গাড়ি চালানোর সময় কেভিন তার উরুসন্ধি চেপে ধরেন।

মনাকো থেকে ভিডিও লিংকের মাধ্যমে জন লন্ডনের আদালতে সাক্ষ্য দেন। তার স্বামী ডেভিড ফার্নিশ সাক্ষ্য দেন যে,অভিযোগকারী ব্যক্তি যে বছর তাকে আক্রমণ করা হয়েছিল বলে দাবি করছেন, সে বছর স্পেসি তাদের উইন্ডসরের বাড়িতে বার্ষিক পার্টিতে যোগ দেননি।

একজন অভিযোগকারী বলেছেন, ২০০৪ বা ২০০৫ সালে তিনি স্পেসিকে হোয়াইট টাই এন্ড টিয়ারা বলের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন অভিনেতা তাকে এত জোরে ধরেছিলেন যে তার গাড়ি রাস্তা থেকে প্রায় ছিটকে যাচ্ছিল।

স্পেসি বলেন, তারা দুজন বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সম্পর্ক ছিল, কিন্তু ওই ব্যক্তি স্ট্রেইট ছিলেন, তাই অভিনেতা ওই ব্যক্তির এই সম্পর্ককে সামনে না আগানোর ইচ্ছাকে সম্মান জানিয়েছেন।

ফার্নিশ বলেছেন, তিনি অভিযোগকারির সাথে পরিচিত ছিলেন এবং তাকে “আকর্ষণীয়” বলে অভিহিত করেন। স্পেসি একই শব্দ ব্যবহার করেছিলেন।

১২টি যৌন আক্রমণ এবং সম্মতি ছাড়া এক ব্যক্তির সাথে অনুপ্রবেশমূলক যৌন কার্যকলাপে জড়িত হওয়ার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন স্পেসি (৬৩)।

This item is part of
XS
SM
MD
LG