অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক (বিবি)।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ম্যালওয়্যার নজরদারি বাড়াতে এবং আর্থিক তথ্য সুরক্ষিত করতে তাতের বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম প্রয়োগ করতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

যদিও বাংলাদেশ ব্যাংক কোনো নির্দিষ্ট এলাকা উল্লেখ করেনি, তবে ব্যাংকিং ট্রোজান ট্রিকবট-এর মতো ম্যালওয়্যার, যা বিশেষ করে ব্যাংকিং সিস্টেমে আক্রমণ করে সংবেদনশীল ডেটা চুরি করে। অর্থাৎ আর্থিক বিবরণ ও অ্যাকাউন্টের তথ্যসহ ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য চুরি করতে পারে।

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলোকে ম্যালওয়্যার আক্রমণের সাম্প্রতিক ঘটনা এবং ১৩ জুলাইয়ের মধ্যে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করতে বলেছে৷ বাংলাদেশ ব্যাংক ২০ জুলাইয়ের মধ্যে সাইবার আক্রমণ থেকে প্রতিরোধমূলক এবং প্রতিক্রিয়াশীল ব্যবস্থাগুলোর একটি বিশদ বিবরণও চেয়েছে৷

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক চিঠি পাঠানোর কথা স্বীকার করে জানান, এটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ অভ্যন্তরীণ কাজের অংশ ছিল। ব্যাংকগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভারে ম্যালওয়্যার হামলার পর ব্যাংকগুলোকে সতর্কবার্তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এএলপিএইচভি বা ব্ল্যাকক্যাট নামে পরিচিত হ্যাকার গ্রুপ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সার্ভারে ঢুকে ১৭০ গিগাবাইটেরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে। এই হামলা ১২ দিন পর্যন্ত শনাক্ত করা যায়নি। ফলে হ্যাকাররা ব্যাংকের মূল্যবান তথ্য চুরি করতে পর্যাপ্ত সময় পায়।

This item is part of
XS
SM
MD
LG