অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে জেট্রোর প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে জেট্রোর প্রেসিডেন্টের বৈঠক।
বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে জেট্রোর প্রেসিডেন্টের বৈঠক।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর প্রেসিডেন্ট কাজুশিজি নবোতানি। রবিবার (২২ জুলাই) আগারগাঁও-এ, আইসিটি টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে, জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে, জাপানের বেসরকারি খাত ও বাংলাদেশের আইটি ফার্মগুলোর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো এবং স্টার্টআপ এক্সচেঞ্জ বিষয়ে, বিস্তারিত আলাচনা হয়।

জেট্রোর প্রেসিডেন্ট কাজুশিজি নবোতানি জানান, “বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই জাপানের অটোমোটিভ প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে বিনিয়োগ এবং জাপানের আইটি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে আগ্রহী।”

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, “এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে, আইসিটি বিভাগ জাপানের আইটি খাতের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে।” তিনি বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে জাপানের বিনিয়োগ আনতে জেট্রোর সহযোগিতা কামনা করেন।

This item is part of
XS
SM
MD
LG