অ্যাকসেসিবিলিটি লিংক

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। ২৩ জুলাই, ২০২৩।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। ২৩ জুলাই, ২০২৩।

জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।রবিবার (২৩ জুলাই) বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক তৌফিক হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন।

সফরকালে “আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক” শীর্ষক একটি সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে জাপানি মন্ত্রীর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এফবিসিসিআই-এর যৌথ সহযোগিতায় ঢাকায় এ সম্মেলনের আয়োজন করছে জেট্রো।

নিশিমুরা ইয়াসুতোশি তার সফর কালে, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

তিনি ঢাকার চলমান মেট্রো প্রকল্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ পরিদর্শন করবেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই সফরে অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হবে।”

তিনি আরো জানান, জাপানের মন্ত্রী ২৪ জুলাই উত্তরা মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা নেবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত ইপিএ স্বাক্ষরের বিষয়ে একটি যৌথ সমীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে পারেন জাপানের মন্ত্রী।

নিশিমুরার ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (জেসিআইএডি) সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

This item is part of
XS
SM
MD
LG