অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার থেকে ধর্মঘট আহবান করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি

মঙ্গলবার থেকে ধর্মঘট আহবান করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
মঙ্গলবার থেকে ধর্মঘট আহবান করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর আরোপিত কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, “সোমবারের (২৪ জুলাই) মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৫ জুলাই) থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হবে।

তাদের দাবির মধ্যে রয়েছে; অ্যাম্বুলেন্স বিষয়ে একটি জাতীয় নীতি প্রণয়ন এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল-ফ্রি সুবিধা বাস্তবায়ন।

এছাড়া, অ্যাম্বুলেন্স মালিকরা দেশের সব হাসপাতালে পার্কিং সুবিধা, রোগী পরিবহনের সময় লাইনে অপেক্ষা না করে, ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার সুবিধা এবং সড়কে নিরবচ্ছিন্ন যাতায়াতের অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG