অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির ২৭ জুলাই-এর সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা নেই: ওবায়দুল কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৭ জুলাই-এর সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই। সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি সংঘাত সৃষ্টি করে, তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।”

তিনি বলেন,“ছাত্র রাজনীতি সৌন্দর্য ও গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে।” এ সময় শিক্ষায় গবেষণার ওপর জোর দেন ওবায়দুল কাদের।

This item is part of
XS
SM
MD
LG