অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সোমবার (২৪ জুলাই) বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বলেছে, সম্প্রতি সিডনির ফোর সিজন হোটেলে বিজিএমইএর একটি প্রতিনিধি দলের সঙ্গে, অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নেটওয়ার্কিং ইভেন্টে তিনি এ আহ্বান জানান।

ইভেন্টে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী, ক্রেতা এবং অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। সেখানে বিজিএমইএ প্রতিনিধিদল, বাংলাদেশে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের জানান। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “তরুণ জনসংখ্যা, ক্রমবর্ধমান অবকাঠামো এবং অনুকূল ব্যবসায়িক নীতি ও জলবায়ুর কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় ও আদর্শ স্থান।” তিনি আরো বলেন, “বাংলাদেশ সাহায্যনির্ভর থেকে বাণিজ্যনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। এ দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর জন্য অপেক্ষা করছে।”

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিটি, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, চামড়াশিল্প-সহ বিভিন্ন খাতে সুযোগ বেড়েছে।” বিজিএমইএ সভাপতি অস্ট্রেলীয় ক্রেতাদের বাংলাদেশের পোশাক, বিশেষ করে হাই-এন্ড সেগমেন্টের সোর্সিং বাড়ানোর আহ্বান জানান।

This item is part of
XS
SM
MD
LG