অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা।
রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীন সফরে গেছেন। সোমবার (২৪ জুলাই) দুপুরে দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইন্সে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা হন তারা।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি ও লুৎফুন নেসা খান এমপি। সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীন সফর করছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই বাংলাদেশে ফিরবেন। সফরকালে তারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবেন।

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সোমবার দুপুরে নেতাদেরকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG