অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন বলছে, রাশিয়া হয়তো কৃষ্ণ সাগর অবরোধের প্রস্তুতি নিচ্ছে

ফাইল ছবি - রুশ প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস সার্ভিস কর্তৃক প্রকাশিত এই ছবিতে কৃষ্ণ সাগরে মহড়ার সময় রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজকে দেখা যাচ্ছে। (১৪ ই এপ্রিল, ২০২১)
ফাইল ছবি - রুশ প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস সার্ভিস কর্তৃক প্রকাশিত এই ছবিতে কৃষ্ণ সাগরে মহড়ার সময় রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজকে দেখা যাচ্ছে। (১৪ ই এপ্রিল, ২০২১)

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত বছর রাশিয়ার কাছ থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এক মেরিন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন।
  • কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানির অনুমতি চুক্তি রাশিয়া স্থগিত করার পর, ইউরোপীয় ইউনিয়ন শস্যের ব্যয়বহুল পরিবহনে সহায়তা করার কথা বিবেচনা করছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার বলেছে, রাশিয়া কৃষ্ণ সাগরে তার নৌ কার্যকলাপ পরিবর্তন করেছে এবং সম্ভবত রাশিয়ান বাহিনী "ইউক্রেন অবরোধ কার্যকর করার" প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনের সমুদ্র বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহনের জন্য প্রায় ১ বছর আগে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা এক চুক্তি থেকে গত সপ্তাহে রাশিয়া তাদের নাম প্রত্যাহার করে নেয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটি থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। যার ফলে বৈশ্বিক খাদ্য সঙ্কট আরো ঘনীভূত হয়। এই চুক্তির পর রপ্তানি আবার শুরু হয়েছিল।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক তাদের দৈনিক আপডেটে জানিয়েছে, রুশ যুদ্ধ জাহাজ সের্গেই কোটোভ কৃষ্ণ সাগরে বসফরাস প্রণালী এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসার মধ্যে একটি শিপিং লেনে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ছোট ড্রোন সাঁজোয়া যানসহ অতিরিক্ত ৪০ কোটি ডলার সামরিক সহায়তা পাঠাবে বলে জানিয়েছে পেন্টাগন।

ইউক্রেনের সৈন্যরা যখন আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে ধীরগতির পাল্টা আক্রমণে লিপ্ত, তখন এই সহায়তার ঘোষণা আসে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাহসী বাহিনীকে শক্তিশালী করা এবং ইউক্রেনের সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার করতে সহায়তা করাই এই সহায়তার লক্ষ্য।

এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেয়া।

This item is part of
XS
SM
MD
LG