অ্যাকসেসিবিলিটি লিংক

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ইতালি নৌবাহিনীর যুদ্ধজাহাজ

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ইতালি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আইটিএস মোরোসিনি।
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ইতালি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আইটিএস মোরোসিনি।

ইতালির নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস মোরোসিনি শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২ আগস্ট বাংলাদেশ ত্যাগ করবে। রবিবার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

রবিবার দুপুরে আইটিএস মোরোসিনি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছালে, চট্টগ্রাম নৌ-অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা।

সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ অভ্যর্থনা জানায়। আইএসপিআর জানিয়েছে, সফররত জাহাজটিতে ১৩০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। ১৪৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজের অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার জিওভান্নি মন্নো।

বাংলাদেশে অবস্থানকালে. জাহাজটির অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকারী জাহাজের কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসা খান, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, নৌবাহিনীর সমর কৌশল-বিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ (এসএমডব্লিউটি) পরিদর্শন করবেন।

এছাড়া, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘বিএন আশার আলো’ স্কুল, বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে তাদের।

This item is part of
XS
SM
MD
LG