অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

মহিউদ্দিন বাচ্চু। (ফাইল ছবি)
মহিউদ্দিন বাচ্চু। (ফাইল ছবি)

বাংলাদেশের জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট; যা মোট ভোটের শতকরা হার ১১ দশমিক ৭০ শতাংশ।

রবিবার (৩০ জুলাই) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। মহিউদ্দিন বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

মোট ১৫৬টি কেন্দ্রের ফলাফলে মহিউদ্দিন বাচ্চু সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে বিরামহীন ভোটগ্রহণ। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।

This item is part of
XS
SM
MD
LG