অ্যাকসেসিবিলিটি লিংক

জর্জিয়ায় ট্রাম্পের নির্বাচন বিষয়ক তদন্ত আটকাতে অস্বীকার করেছেন বিচারক

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লাস ভেগাসে একটি প্রচারাভিযানে বক্তব্য রাখছেন। ৮ জুলাই, ২০২৩। ফাইল ছবি।
প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লাস ভেগাসে একটি প্রচারাভিযানে বক্তব্য রাখছেন। ৮ জুলাই, ২০২৩। ফাইল ছবি।

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে ২০২০ সালে নির্বাচনী পরাজয় বেআইনিভাবে উলটে দেয়ার চেষ্টার অভিযোগ আনা থেকে এক প্রসিকিউটারকে বাধা দেয়ার প্রচেষ্টা জর্জিয়ার একজন বিচারক প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্প ২০২১ সালের গোড়ার দিকে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাদের ডেকেছিলেন এবং তাদেরকে তাকে ১১ হাজার ৭৮০ ভোট “খুঁজে” দিতে বলেছিলেন, (যা বাইডেনের ভোটের ব্যবধানের চেয়ে একটি বেশি), যাতে ট্রাম্প রাজ্যের জনপ্রিয় ভোট এবং ইলেক্টোরাল কলেজে তার ১৬ ভোট জিততে পারেন।

ট্রাম্প ইতোমধ্যে আরও দুটি মামলায় ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রাক্তন এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি জর্জিয়ার পাশাপাশি বিচার বিভাগের বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ দ্বারাও অভিযুক্ত হবেন বলে আশঙ্কা করছেন।

স্মিথ ট্রাম্পকে বলেছেন, নির্বাচনী হস্তক্ষেপ বিষয়ে তার জাতীয় তদন্ত এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা উস্কে দেয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়ে তদন্তের লক্ষ্য ট্রাম্প। ইউএস ক্যাপিটলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করার জন্য আইনপ্রণেতারা মিলিত হয়েছিল।

বেশ কয়েকটি ফৌজদারি মামলা এবং তদন্তে ট্রাম্প সমস্ত অন্যায়ের কথা অস্বীকার করেছেন। তার ক্রমবর্ধমান আইনি ঝুঁকি থাকা সত্ত্বেও জরিপগুলোতে দেখা যায় যে, রিপাবলিকান ভোটাররা বাইডেনের বিরুদ্ধে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য পার্টির ২০২৪ সালের প্রেসিডেন্ট মনোনয়নের জন্য তাকে বিপুলভাবে সমর্থন করছেন।

অন্য একটি ফৌজদারি মামলা, যেটি স্মিথ এনেছিলেন, সেটিতে দেখা যায়, ট্রাম্পকে ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে ৩২টি অত্যন্ত গোপনীয় জাতীয় নিরাপত্তা নথি, দায়িত্ব ছেড়ে দেবার নিয়ম অনুযায়ী ন্যাশনাল আর্কাইভসে হস্তান্তর করার পরিবর্তে অবৈধভাবে নিজের কাছে রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG