অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণ ছাড়া আওয়ামী লীগের কোনো প্রভু নেই: বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “জনগণ ছাড়া আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই।” রবিবার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আর, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।” গত সাড়ে ১৪ বছরে সরকারের অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী ।

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে উল্লেখ করে শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী করতে নেতা-সংগঠকদের নির্দেশ দেন তিনি। বলেন, “আওয়ামী লীগ-কে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ এ ধরনের সভার আয়োজন করে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সভা অনুষ্ঠিত হয়।

আগমী ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG