অ্যাকসেসিবিলিটি লিংক

উচ্চশিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি: প্রতিমন্ত্রী শামসুল আলম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। ৬ আগস্ট, ২০২৩।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। ৬ আগস্ট, ২০২৩।

বাংলাদেশে উচ্চশিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। রবিবার ( ৬ আগস্ট) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‌্যাংকিংয়ে ৫০০ টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্বিবদ্যালয় নেই। আর ৮০০ টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে; এটা দুঃখজনক।”

অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি। মান বাড়ানোর জন্য সব বিশ্বিবদ্যালয়ের আরো উদ্যোগী হতে হবে।”

This item is part of
XS
SM
MD
LG