অ্যাকসেসিবিলিটি লিংক

বিচার পাওয়া জনগণের অধিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি প্রতিনিধি দল। ৭ আগস্ট, ২০২৩।
বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি প্রতিনিধি দল। ৭ আগস্ট, ২০২৩।

আধুনিক তথ্য-প্রযুক্তি এবং পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহবান জানান। বিচার পাওয়া জনগণের অধিকার বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “বিচারক নিয়োগের পাশাপাশি, আধুনিক তথ্য-প্রযুক্তি ও সময়োপযোগী পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তুলতে হবে।” তিনি বলেন, “বিচার পাওয়া জনগণের অধিকার। তাই বিচারক স্বল্পতার কারণে বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আরো গতিশীল করতে হবে।”

সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে যায়।সাক্ষাৎকালে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াসহ কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান তারা।

রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব আগামীতে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবে বলে আশা প্রকাশ করেন।

This item is part of
XS
SM
MD
LG