অ্যাকসেসিবিলিটি লিংক

গোপন তারের কথিত বিবরণে দেখা যাচ্ছে ইমরান খানের প্রতি যুক্তরাষ্ট্রের উষ্মা

ফাইল-লাহোরে নিজের বাসভবনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে চলা মামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৩ আগস্ট, ২০২৩।
ফাইল-লাহোরে নিজের বাসভবনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে চলা মামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৩ আগস্ট, ২০২৩।

যুক্তরাষ্ট্র বুধবার বলেছে যে, তারা পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের গত বছরের রাশিয়া সফর নিয়ে ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে আপত্তি জানিয়েছিল। তবে, এর কয়েক সপ্তাহ পরে তাকে ক্ষমতা থেকে অপসারণে ওয়াশিংটন ভূমিকা রেখেছিল বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে তারা।

২০২২ সালের ৭ মার্চে দুই আমেরিকান কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রে ইসলামাবাদের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের মধ্যে বৈঠকের বিষয়টি নথিভুক্ত করেছে বলে দাবি করে সাইফার নামে পরিচিত এক পাকিস্তানি কূটনৈতিক কেবল। এরই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই মন্তব্য করেন।

আমেরিকার সংবাদ সংস্থা ‘দ্য ইন্টারসেপ্ট’ বুধবার প্রথমবারের মতো সাইফারের ভাষ্য প্রকাশ করেছে বলে দাবি করে। এই ভাষ্যকে ইমরান খান দীর্ঘদিন ধরে তার দাবির সপক্ষে প্রমাণ হিসেবে চেপে রেখেছেন। ইমরান খানের দাবি, সংসদীয় অনাস্থা প্রস্তাবে তার পরাজয় ওয়াশিংটন দ্বারা পরিচালিত হয়েছিল।

রাষ্ট্রদূত খানের কথিত কেবল-এর মতে, বৈঠকে পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা তাকে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীকে এ কথা বলতে উৎসাহিত করেছিলেন যে, যদি ইমরান খানকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে তার নিরপেক্ষতার কারণে পদ থেকে অপসারণ করা হয় তবে ওয়াশিংটনের সাথে উষ্ণ সম্পর্ক আশা করতে পারে ইসলামাবাদ।

মিলারকে বুধবার তার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি ফাঁস হওয়া পাকিস্তান কেবলের সত্যতা জানতেন নাকি রিপোর্ট করা যুক্তরাষ্ট্রের মন্তব্যের প্রতিক্রিয়া জানাবেন।

তিনি বলেন,"এটি একটি প্রকৃত পাকিস্তানি নথি কিনা তা নিয়ে আমি কিছু বলতে পারব না… রিপোর্ট করা মন্তব্যের বিষয়ে সম্মান রেখে, আমি একান্ত কূটনৈতিক মত বিনিময়ের নিয়ে কথা বলব না।"

মিলার আরও বলেন যে, কথিত কেবল-এর মন্তব্যগুলি রিপোর্ট অনুযায়ী যদি সঠিকও হয়, তাহলেও তারা দেখিয়েছে যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নেতৃত্ব কার থাকা উচিত সেই বিষয়ে "অভিরুচি" প্রকাশ করার পরিবর্তে খানের "নীতিগত পছন্দ" নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

This item is part of
XS
SM
MD
LG