অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের জন্য ২০ কোটি ডলার পর্যন্ত নতুন সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র

একটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে নিক্ষেপ করা হয়েছে। ২০২২ সালের ২৪ জুন-এ আপলোড করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রকাশিত ভিডিও থেকে প্রাপ্ত স্থির চিত্র। ফাইল ছবি।
একটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে নিক্ষেপ করা হয়েছে। ২০২২ সালের ২৪ জুন-এ আপলোড করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রকাশিত ভিডিও থেকে প্রাপ্ত স্থির চিত্র। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২০ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত সামরিক সহায়তা প্রদান করছে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে একথা জানান।এই থোক সহায়তায় হাইমার্সের জন্য আরও রকেট এবং প্যাট্রিয়ট সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের শেষের দিকে প্যাকেজটির প্রত্যাশিত প্রকাশের আগে নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলার সময় কর্মকর্তারা বলেন, এই সহায়তার মধ্যে মাইন ক্লিয়ারিং সরঞ্জাম এবং অ্যান্টি-ট্যাংক অস্ত্র যেমন টো মিসাইল এবং কাঁধে চালিত এটি ফোর এস অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বসাম্প্রতিক সহায়তা প্যাকেজটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকে এটি প্রতিরক্ষা বাহিনীর সরবরাহ থেকে প্রেসিডন্ট অনুমোদিত সামরিক সরঞ্জামের ৪৪তম সহায়তা।

এই বছরের শুরুতে মস্কো নতুন একটি আক্রমণ শুরু করে যা স্থগিত হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রুশ বাহিনীর বিরুদ্ধে বর্তমান পাল্টা আক্রমণকে ধীর কিন্তু অবিচল হিসেবে উল্লেখ করেছেন। কারণ ইউক্রেনের বাহিনী রিজার্ভ সৈন্য ঢুকিয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বাহিনীর দক্ষিণ-পূর্ব প্রতিরক্ষা লাইনের কিছু উপাদান ভেঙে দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG