অ্যাকসেসিবিলিটি লিংক

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীকে হাসপাতালে ভর্তি

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। (ফাইল ছবি)
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। (ফাইল ছবি)

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে আনা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দেলোয়ার হোসেন সাঈদী রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।”

সিনিয়র জেল সুপার শাহজাহান আরো জানান, “কাশিমপুর কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউয়ে পাঠানো হয়েছে।

সাঈদী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ।

This item is part of
XS
SM
MD
LG