অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই মাসে আরএমজি রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯৫ কোটি ডলার: বিজিএমইএ

২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ওভেন পোশাক থেকে আরএমজি রপ্তানি আয় ১১ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। (ফাইল ছবি)
২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ওভেন পোশাক থেকে আরএমজি রপ্তানি আয় ১১ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। (ফাইল ছবি)

বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি করে মোট ৩৯৫ কোটি ডলার আয় করেছে। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিলো ৩৩৭ কোটি ডলার। এই হিসাবে, আয় বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রবিবার (১৩ আগস্ট) এক চিঠিতে এ কথা জানিয়েছেন।

বিজিএমইএ বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ওভেন পোশাক থেকে আরএমজি রপ্তানি আয় ১১ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ সালের জুলাই মাসে ১৫১ কোটি ডলার থেকে ১৬৮ কোটি ডলারে পৌঁছেছে এই উপ-খাতের আয়। ফারুক হাসান জানিয়েছেন, একই সময়ে নিটওয়্যার রপ্তানি বছরে ২২ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উল্লেখিত সময়ের মধ্যে ২২৭ কোটি ডলারে পৌঁছেছে আয়।

চিঠিতে বলা হয়েছে, “এই বৃদ্ধি অবশ্যই চিত্তাকর্ষক। তবে বৈশ্বিক অর্থনৈতিতে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। যদিও আমাদের প্রধান রপ্তানি বাজারগুলোতে মুদ্রাস্ফীতি কমতে শুরু করেছে এবং অর্থনৈতিক সূচকগুলো স্থিতিশীল হতে শুরু করেছে। তবে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানিতে বড় নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। তাই বাজার পূর্বাভাস দেয়া বেশ চ্যালেঞ্জিং।”

বিজিএমইএ সভাপতি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি ২০২৩ সালের বাকি সময়ের জন্য আমাদের সতর্কতার সঙ্গে আশাবাদী পদ্ধতি অনুসরণ করতে হবে। কারণ, পোশাক এবং সামগ্রিক বৈশ্বিক বাণিজ্য গত বছরের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে।”

This item is part of
XS
SM
MD
LG