অ্যাকসেসিবিলিটি লিংক

মারা গেছেন মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। (ফাইল ছবি)
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। (ফাইল ছবি)

মারা গেছেন মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী।বাংলাদেশর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগন্ট) রাত পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়।

বিএসএমইউ’র কার্ডিওলজি বিভাগের একাধিক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সাঈদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। আগে থেকেই তার হার্টে পাঁচটি রিং পরানো ছিলো।সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার আরেকটি অ্যাটাক হয়।রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে আনা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ বলেন, “দেলোয়ার হোসেন সাঈদী রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।”

সিনিয়র জেল সুপার শাহজাহান আরো জানান, “কাশিমপুর কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউয়ে পাঠানো হয়।”

This item is part of
XS
SM
MD
LG