অ্যাকসেসিবিলিটি লিংক

সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ: মোটরসাইকেলে আগুন

শাহবাগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনের সড়কে অন্তত দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ১৫ আগস্ট, ২০২৩।

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে পিরোজপুরে দাফন করা হয়েছে। মঙ্গলবার সাঈদীর ফাউন্ডেশন প্রাঙ্গণে, বড় ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়। দুপুর ১টার দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান তার নামাজে জানাজা পরিচালনা করেন।

সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য সাঈদীকে আজীবন কারাবাসের দণ্ড দেন।

এর আগে, ২০১০ সালের ২৯ জুন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

This item is part of
XS
SM
MD
LG