অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম ইউক্রেনের লেভিভ ও লুৎস্কে রুশ হামলা

২০২৩ সালের ১৫ ই আগস্ট প্রকাশিত একটি সামাজিক মিডিয়া ভিডিও থেকে প্রাপ্ত এই ছবিতে ইউক্রেনের লুৎস্ক নামক স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে বের করে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে।

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে রাশিয়ার বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো জানান, রুশ হামলায় লুৎস্কের একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পশ্চিমাঞ্চলীয় শহর ্লেভিভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লেভিভের মেয়র আন্দ্রে সাদোভি টেলিগ্রামে জানিয়েছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আক্রমণের ফলে ১০০-র বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত এবং একটি কিন্ডারগার্টেন ধ্বংস হয়ে যায়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ২৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে।

প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক টুইটারে বলেছেন, লুৎস্ক, লেভিভ ও নিপ্রোর আবাসিক ও শিল্প ভবনে হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে রাশিয়া।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG