অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার সাময়িক সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। (ফাইল ছবি)
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। (ফাইল ছবি)

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডার বা সার্ভারের পরিষেবা সাময়িক সময় বন্ধ থাকার পর বুধবার (১৬ অগাস্ট) দুপুর ২টার পর আবার চালু হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর থেকে এই সেবা বন্ধ ছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য তথ্যভাণ্ডার সাময়িকভাবে বন্ধ ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

বাংলাদেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি তথ্যভাণ্ডার বা সার্ভারে। কিন্তু গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভাণ্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকেও সম্প্রতি বিষয়টি উঠে আসে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ হাতে নেয় নির্বাচন কমিশন। এরপর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে বাড়িবাড়ি গিয়ে ভোটারদের তথ্য হালনাগাদ করা হয়। ভোটারদের তথ্যগুলো ইসির তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG