অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী

ঢাকার একটি কলেজের পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। (ফাইল ছবি)
ঢাকার একটি কলেজের পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। (ফাইল ছবি)

বাংলাদেশে বৃহস্পতিবার (১৭ অগাস্ট) থেকে শুরু হবে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

এবারের এইচএসসি পরীক্ষায় ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রীসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি।

রুটিন অনুযায়ী প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২ হাজার ৬৫৮টি পরীক্ষা কেন্দ্র ও ৯ হাজার ১৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

This item is part of
XS
SM
MD
LG